মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৫ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিলেটের সেই আলোচিত রায়হান হত্যা মামলায় বরখাস্তকৃত এসআই আকবরের মৃত্যুদণ্ড

  • হালনাগাদ সময় : ০৩:০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে অন্য দুই আসামিকে যাবজ্জীবন ও অপর তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের দেওয়া রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুন অর রশীদ। অন্যদিকে সাত বছর করে কারাদণ্ড পেয়েছেন বরখাস্তকৃত এএসআই আশেক এলাহী, এএসআই হাসান উদ্দিন এবং সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমান।

ঘটনার প্রায় ছয় বছর পর ৬১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হলো। তবে রায় প্রদানকালে অভিযুক্ত ছয় আসামির মধ্যে কেবল বরখাস্তকৃত এএসআই আশেক এলাহী উপস্থিত ছিলেন; বাকি পাঁচজনই বর্তমানে পলাতক।

এদিকে রায়ের পর রায়হানের মা সালমা বেগম শঙ্কা প্রকাশ করে বলেছেন, অধিকাংশ আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় রায় কার্যকর করা কঠিন হতে পারে। তিনি প্রধান আসামি আকবরসহ পলাতক সবাইকে দ্রুত গ্রেপ্তার করে রায় বাস্তবায়নের দাবি জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হন রায়হান আহমদ। পরদিন ১১ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রীর করা মামলার পিবিআই তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে আকবরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেটের সেই আলোচিত রায়হান হত্যা মামলায় বরখাস্তকৃত এসআই আকবরের মৃত্যুদণ্ড

হালনাগাদ সময় : ০৩:০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬