মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৪ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

  • হালনাগাদ সময় : ০৩:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে মাটি ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার ইব্রাহিম ছুট্টু ও মাসুদ রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় মাটি ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলায় গুলিবিদ্ধ হন খোরশেদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খোরশেদ হত্যা মামলায় ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

হালনাগাদ সময় : ০৩:০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬