মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫৪ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে: জামায়াত নেতা গোলাম পরওয়ার

  • হালনাগাদ সময় : ০৩:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এই অভিযোগ করেন।

তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে অসত্য তথ্য সরবরাহ করে জাতিকে বিভ্রান্ত করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, এরশাদ আমলের কায়দায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচনের আগে থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা ধরনের ভয়ভীতি সৃষ্টি করা হয়েছিল।

নির্বাচন কমিশন ১১টি রাজনৈতিক দলের দাবিকে উপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, প্রার্থীর বড় ভাই রাষ্ট্রপতির ক্ষমতার প্রভাব খাটিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রে যেতে বাধা দেওয়ার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আতঙ্কিত করে তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে: জামায়াত নেতা গোলাম পরওয়ার

হালনাগাদ সময় : ০৩:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬