মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫৪ পূর্বাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সন্তান জন্মের পর জীবন কীভাবে বদলে গেল, জানালেন ক্যাটরিনা কাইফ

  • হালনাগাদ সময় : ০৩:১৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ব্যক্তিগত জীবনকে সবসময় লাইমলাইট থেকে দূরে রাখতেই ভালোবাসেন বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছেলে বিহানের বয়স এখন প্রায় এক বছর। প্রথম সন্তানের আগমনে জীবনের গতিপথ অনেকটাই বদলে গেছে এই তারকা জুটির। দাম্পত্য ও অভিভাবকত্ব— দুটোই এখন একসঙ্গে সামলাচ্ছেন তারা। পেশাগত ব্যস্ততা যতোই থাক, দিনশেষে ঘরে ফিরে পরিবারকে সময় দিতে ভোলেন না ভিকি কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে মা-বাবা হওয়ার পর তাদের নতুন জীবনের গল্প শুনিয়েছেন ক্যাটরিনা কাইফ।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। এরপর ২০২৫ সালে তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান বিহান। তবে শুরু থেকেই ছেলেকে ক্যামেরার আড়ালে রেখেছেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকির দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরে ক্যাটরিনা বলেন, একজন বাবা হিসেবে ভিকি অসাধারণ।

ক্যাটরিনা জানান, দিনে ১৪ থেকে ১৮ ঘণ্টার দীর্ঘ ও ক্লান্তিকর শুটিং শেষ করে ঘরে ফিরেও ভিকি ক্লান্তি ভুলে সন্তান বিহান ও তার সঙ্গে সময় কাটান। তবে কাজ আর অভিভাবকত্ব একসাথে সামলাতে গিয়ে নিজেদের আগের অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তারা আর আগের মতো দুজনে মিলে সিনেমা দেখা বা একান্ত সময় কাটাতে পারছেন না। যদিও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এই অভিনেত্রী।

সন্তান জন্মদানের পর থেকে রুপালি পর্দা ও লাইমলাইট থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছেন ক্যাটরিনা। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছিল তাকে। সে বিষয়ে ক্যাটরিনা স্পষ্টভাবে জানান, সন্তান জন্মদানের পর একজন নারীর শরীরে কী ধরনের পরিবর্তন আসে, তা সবারই জানা। তারপরও যারা কঠোর চোখে কোনো নারীর শরীরকে বিচার করেন, তা তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি ও রুচির বিষয়।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি ক্যাটরিনাকে। নতুন কোনো প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি। তবে এতে কোনো তাড়াহুড়ো নেই বলে জানান তিনি। ব্যবসা, পরিবার ও নিজের যত্ন নেওয়াকেই এখন প্রাধান্য দিচ্ছেন তিনি। তবে চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের সুযোগ পেলে পর্দায় ফিরতে আগ্রহী বলে জানান এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে ৪৯৪ কোটি টাকা বাজারমূল্যের তামাক আটক

29 October 2026

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল কিশোর চালক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সন্তান জন্মের পর জীবন কীভাবে বদলে গেল, জানালেন ক্যাটরিনা কাইফ

হালনাগাদ সময় : ০৩:১৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬