মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪০ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় কাশিমপুরে কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • হালনাগাদ সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় সুপ্রিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে ওই গুদামে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাশিমপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন ফায়ার স্টেশন থেকে একে একে নয়টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর তৎপরতায় দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গুদামে বিপুল পরিমাণ কার্টন ও সুতার মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন কারখানার মূল ভবনে ছড়াতে পারেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী জানান, ফায়ার ফাইটারদের প্রচেষ্টায় বড় ধরনের ঝুঁকি এড়ানো গেছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

26 October 2026

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় কাশিমপুরে কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

হালনাগাদ সময় : ০৮:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬