মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১০ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শেষ রাতে মুমিনের ৫টি গুরুত্বপূর্ণ আমল

  • হালনাগাদ সময় : ১১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শেষ রাতের আমল আত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাতে বিভিন্ন ইবাদতের ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল।’ (সূরা মুজ্জাম্মিল: ৬)

ইসলামিক গবেষক ও বুজুর্গ আলেমরা শেষ রাতে বেশ কিছু আমলের কথা বলেছেন। এগুলো নিচে তুলে ধরা হলো—

১. দোয়া ও ইস্তেগফার: শেষ রাতে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ও দোয়া করার জন্য বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন— কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব; কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।’ (সহিহ বোখারি: ১১৪৫)

২. তওবা ও ক্ষমা প্রার্থনা: অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, রাতে আল্লাহ তাআলা তাঁর দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তাঁর কাছে তওবা করে। তেমনিভাবে দিনে তিনি হাত প্রসারিত করেন, যেন রাতের অপরাধী তাঁর কাছে তওবা করে। পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া অবিরত থাকবে। (সহিহ মুসলিম: ৬৮৮২)

৩. সাধ্যমতো নফল ও তাহাজ্জুদ সালাত: শেষ রাতে সালাত আদায়ের প্রচুর প্রশংসা করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।’ (সূরা বনি ইসরাঈল: ৭৯)

৪. কোরআন মাজিদ তেলাওয়াত: কোরআন তেলাওয়াত একটি মর্যাদাপূর্ণ ইবাদত, আর রাতের নিস্তব্ধতায় এই আমলের মর্যাদা আরও বৃদ্ধি পায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে বস্ত্রাবৃত! রাতে নামাজে দাঁড়ান, কিছু অংশ ছাড়া— রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম অথবা তার চেয়ে বাড়ান এবং ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করুন।’ (সূরা মুজ্জাম্মিল: ১-৪)

৫. তাসবিহ ও জিকির: রাতের ইবাদত শুধু নামাজ ও তেলাওয়াতেই সীমাবদ্ধ নয়, বরং এ সময় আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করাও অনেক সওয়াবের। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবিহ পাঠ করো এবং নামাজের পরও।’ (সূরা কাফ: ৪০)। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর রাতের একাংশে তাঁর উদ্দেশে সিজদা করো এবং দীর্ঘ রাত ধরে তাঁর তাসবিহ পাঠ করো।’ (সূরা দাহর: ২৬)

মহান আল্লাহ আমাদের সবাইকে শেষ রাতের এই গুরুত্বপূর্ণ আমলগুলো পালনের তৌফিক দান করুন। আমিন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাহাড়ে উন্নয়নের ছোঁয়া আনছে ২৬ ইসিবি, বদলে যাচ্ছে স্থানীয়দের জীবনযাত্রা

03 November 2026

চার জেলায় নতুন পুলিশ সুপার পদে রদবদল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেষ রাতে মুমিনের ৫টি গুরুত্বপূর্ণ আমল

হালনাগাদ সময় : ১১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬