মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সচেতনতার বিকল্প নেই: রাষ্ট্রপতি

  • হালনাগাদ সময় : ০৬:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন আমরা সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি। ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে নিয়মিত রক্ত পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এ বছরের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সুনিয়ন্ত্রিত না রাখলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর বিপত্তি ঘটতে পারে। তাই নিজের ঘর, কর্মস্থল ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান নগরায়ন ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে কায়িক পরিশ্রমের অভাব দেখা দিয়েছে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সচেতনতার বিকল্প নেই: রাষ্ট্রপতি

হালনাগাদ সময় : ০৬:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬