মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪২ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রংপুরে কৃষক বাচ্চু মিয়া হত্যার পুনঃতদন্তের দাবিতে মহাসড়ক অবরোধ

  • হালনাগাদ সময় : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুরে কৃষক মোকছেদুল ইসলাম বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু ও পুনঃতদন্ত, মূল আসামিদের অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শুক্রবার বিকেলে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ বাজারে ব্যানার ও ফেস্টুন নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে আন্দোলনকারীরা রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভকারীদের তথ্যমতে, রংপুর নগরীর কলাপাড়ার বাসিন্দা মোকছেদুল ইসলাম বাচ্চু মিয়ার সঙ্গে তার ভাইদের পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাকে হত্যা করা হয় এবং মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়। স্থানীয়রা এ সময় একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে পুলিশ আটক করলেও রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মামলার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে নিহতের স্বজনেরা জানান, পুলিশ প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে মামলার পুনঃতদন্ত ও জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রংপুরে কৃষক বাচ্চু মিয়া হত্যার পুনঃতদন্তের দাবিতে মহাসড়ক অবরোধ

হালনাগাদ সময় : ১০:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬