মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৫৩ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার

  • হালনাগাদ সময় : ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর এনায়েতপুর বিওপির একটি টহল দল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক একজন ব্যক্তির পাশাপাশি একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করা বিজিবির অন্যতম প্রধান অগ্রাধিকার। পেশাদারত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্ত পাহারা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১০১ বোতল মদ উদ্ধার

হালনাগাদ সময় : ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬