মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫৯ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রংপুরে অস্ত্রসহ ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৭:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

রংপুর নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন (৩৬) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এসআরবি। রোববার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেরিল সুমন নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবির সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, মেরিল সুমনের বিরুদ্ধে রংপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২৬টি মামলা রয়েছে। এর আগে ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় অস্ত্রসহ এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিকবার তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

এসআরবি জানিয়েছে, মেরিল সুমন দীর্ঘদিন ধরে একটি নিজস্ব চক্র গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক কারবার এবং অবৈধভাবে বালুমহাল নিয়ন্ত্রণ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে এসআরবি-১৩ কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নরসিংদী থেকে মহানগরে সরাসরি ট্রেনে কক্সবাজার যাত্রা শুরু, উদ্বোধন করলেন রেলপ্রতিমন্ত্রী

26 October 2026

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রংপুরে অস্ত্রসহ ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৭:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬