মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪০ পূর্বাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১১:৩২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কুমিল্লায় দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রনির ভাই ও মহানগর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাইসুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর উত্তর চর্থা এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ সূত্রে জানা যায়, কাজী রাইসুল ইসলাম মুন্না কুমিল্লা মহানগর ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আপন ভাইয়ের গ্রেপ্তারের বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রনি বলেন, ‘আমি আমার দলের সিদ্ধান্তের সঙ্গে একমত। আমার পরিবারের যদি কেউ আওয়ামী লীগ করে থাকে, তাঁকেও ছাড় দেওয়া হবে না।’

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মুন্নাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফায় দাম বেড়ে দেশের বাজারে সোনার ভরি আবার ছাড়াল দুই লাখ টাকা

29 November 2026

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১১:৩২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬