মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৭ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

  • হালনাগাদ সময় : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতায় নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে আরটিভির স্টাফ রিপোর্টার শিপলু জামান ও সাধারণ সম্পাদক পদে ৭১ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার রাজিব হাসানকে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা শহরের প্রান্তিক পার্কের সম্মেলন কক্ষে ঝিনাইদহ টেলিভিশন ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

এ ছাড়া ২৬ সদস্যের নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে ফয়সাল আহমেদ (এসএ টিভি), সহ সাধারণ সম্পাদক পদে এম রবিউল ইসলাম রবি (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক পদে সাদ্দাম হোসেন (চ্যানেল টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ পদে লোটাস রহমান সোহাগ (সময় টিভি), প্রচার সম্পাদক পদে মেহেদী হাসান জিকু (গ্লোবাল টিভি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শাহজাহান নবীন (স্টার নিউজ), সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ রহুল আমিন (নিউজ ২৪) এবং ক্রীড়া সম্পাদক পদে এমআর রাসেল (এখন টিভি) মনোনীত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে আসিফ ইকবাল মাখন (বাংলা ভিশন), সোহেল আহমেদ (মোহনা টিভি), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টিভি), ওলিয়ার রহমান (জি টিভি) ও জহুরুল ইসলাম হিরো (বিজয় টিভি) মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে আরটিভির রিপোর্টার শিপলু জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা বিমল সাহা (ইনডিপেন্ডেন্ট টিভি), নিজাম জোয়ার্দার বাবলু (এটিএন বাংলা), শেখ সেলিম (চ্যানেল আই), ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

কমিটি গঠন শেষে ঝিনাইদহ টেলিভিশন ফোরামের নতুন সদস্য হিসেবে শাহারিয়ার রহমান রকি (ডিবিসি), আশিকুর রহমান সোহাগ (গ্রীন টিভি), শাহরিয়ার আলম সোহাগ (দীপ্ত টিভি), মেহেদী হাসান সবুজ (দেশ টিভি), মিশন আলী (নাগরিক টিভি), জিয়াউর রহমান জিয়া (মাই টিভি) ও রিয়াদ হোসেন (চ্যানেল এস) এর নাম ঘোষণা করা হয়।

এ নব-নির্বাচিত কমিটি ২০২৭-২৮ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটি গঠন শেষে প্রতিক্রিয়া জানিয়ে নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নবগঠিত কমিটি কাজ করবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও গণমানুষের কল্যাণে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে বর্ণিল নৌকাবাইচ

28 November 2026

টলিউড অভিনেত্রী মিমির স্বামীর আগের বিয়ের তথ্য প্রকাশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

হালনাগাদ সময় : ০৮:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬