মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৩৪ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

  • হালনাগাদ সময় : ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গত রাত ১১টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে।

মেহেরপুর পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে ১টি করে মোট ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ককটেল সদৃশ বস্তু পড়ে আছে—এমন সংবাদের ভিত্তিতে শহরের চারটি স্থানে অভিযানে যায় পুলিশের একটি দল। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল।

তিনি আরও জানান, পুলিশের কাছে খবর আসে বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট ও কমিউনিটি সেন্টারের সামনে শপিং টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরক জাতীয় বস্তু রাখা আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ওই স্থানগুলোতে অভিযান চালিয়ে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফায় দাম বেড়ে দেশের বাজারে সোনার ভরি আবার ছাড়াল দুই লাখ টাকা

29 November 2026

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

হালনাগাদ সময় : ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬