মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:২০ পূর্বাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

  • হালনাগাদ সময় : ০৯:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্পেনের তোলেদো অঞ্চলে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে তিনি এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে রেলওয়ে নিরাপত্তাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে মাদ্রিদ থেকে সেভিলগামী রেললাইনে মোরা ও অর্গাজ শহরের মধ্যবর্তী স্থানে রেনফে এবং ইরিও পরিচালিত দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রেন দুটিতে সে সময় মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আহতদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

৭৫ কারাগারে চিকিৎসক মাত্র ২ জন: কোটি টাকার যন্ত্রপাতি বাক্সবন্দি, অ্যাম্বুলেন্স সংকট তীব্র

28 October 2026

প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে: হুমায়ুন কবীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

হালনাগাদ সময় : ০৯:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬