মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪০ অপরাহ্ন | ৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মার্কিন সেনারা ১ হাজার কিলোমিটার পিছিয়েছে: ইরানের বিপ্লবী গার্ড

  • হালনাগাদ সময় : ০২:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে সর্বশেষ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা তাদের আগের অবস্থান থেকে এক হাজার কিলোমিটার পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অন্যতম শীর্ষ কমান্ডার আলি ফাদাভি। তিনি বিপ্লবী গার্ডের কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৬ নভেম্বর) তিনি বলেন, ইরানের বীরত্বপূর্ণ প্রতিরোধের কারণেই মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা যুদ্ধাস্ত্রসহ ইরানের সীমান্তের কাছাকাছি যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সেখান থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।

আলি ফাদাভি বলেন, “যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। আমাদের এই প্রতিরোধই তাদের দূরে রাখতে বাধ্য করেছে।”

তিনি আরও দাবি করেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও ইরানি জনগণকে চাপের মুখে নতি স্বীকার করাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, আগামী ৯ নভেম্বর রাতে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার সময় সম্ভাব্য এই তারিখ নিয়ে আলোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যা মামলার চূড়ান্ত রায় ঘিরে আশার সঞ্চার: মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রত্যাশা

07 November 2026

মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় তরুণ তুর্কি নিকো পাজ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মার্কিন সেনারা ১ হাজার কিলোমিটার পিছিয়েছে: ইরানের বিপ্লবী গার্ড

হালনাগাদ সময় : ০২:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬