মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: ব্যারিস্টার রুমিন ফারহানা

  • হালনাগাদ সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার জেরে কোনো মামলা দায়ের করা হলে তাতে নিজেকেই প্রধান আসামি করার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এ অবস্থান স্পষ্ট করেন।

গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার খবর প্রকাশ পেলে তিনি এই লিখিত বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে রুমিন ফারহানা জানান, সরাইল থানার ওসির বিরুদ্ধে গত ২৩ অক্টোবর জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে তিনি অপেক্ষা করছেন যে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়। উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তিনি।

এর আগে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় যথাযথ পুলিশি নিরাপত্তা না পাওয়া এবং ওসির অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার রাতে সরাইল থানা ভবনে যান রুমিন ফারহানা। সে সময় ওসির বিরুদ্ধে এক ব্যক্তি ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ঘুষের অভিযোগ অস্বীকার করে ওসি দাবি করেন, ওই ব্যক্তিকে শিখিয়ে থানায় আনা হয়েছে। বাকবিতণ্ডার একপর্যায়ে রুমিন ফারহানা ওসির অতীত রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আটক নারী ব্যবসায়ী জামিনে মুক্ত

28 October 2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি, মাঠে ৮ টহল দল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: ব্যারিস্টার রুমিন ফারহানা

হালনাগাদ সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬