মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে সরকার নানামুখী কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় আক্ষেপ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা মূল দ্বীনি শিক্ষা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি, যা কোনোভাবেই একটি জাতির জন্য কল্যাণকর হতে পারে না।’

আগামী প্রজন্মের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ ছাড়া আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়ন করা সম্ভব নয়।’

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করার জন্য আমরা এরই মধ্যে বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপ হাতে নিয়েছি। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ সমাজে টিকে থাকতে হলে আমাদের পুরো শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণের কোনো বিকল্প নেই।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে হারামে শ্রবণপ্রতিবন্ধী নারীদের জন্য বিশেষ কোরআন শিক্ষা কার্যক্রম শুরু

26 October 2026

হাজারবারও বিজয়কেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব: রাশ্মিকা মান্দানা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

হালনাগাদ সময় : ০৬:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬