মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:১০ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘মাদকবাহী’ নৌকায় মার্কিন হামলার তদন্ত করবে ভেনেজুয়েলা

  • হালনাগাদ সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনীর হামলার তদন্তে বিশেষ কমিটি গঠন করবে ভেনেজুয়েলা। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ রবিবার (৩০ নভেম্বর) এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলা উপকূল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে নৌযানে প্রাণঘাতী হামলা চালানো হয়। এ বিষয়ে রদ্রিগেজ বলেন, তদন্তটি দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনকে কেন্দ্র করে পরিচালিত হবে। ওই রিপোর্টে বলা হয়, গত সেপ্টেম্বরে একটি সন্দেহভাজন নৌকায় হামলার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নৌকায় থাকা সবাইকে হত্যা করার নির্দেশ দেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রথম দফার হামলায় দুই ব্যক্তি বেঁচে গেলে তাদের হত্যা করতে দ্বিতীয়বার হামলা চালানো হয়।

রদ্রিগেজ জানান, আমরা কঠোর ও গভীর তদন্ত চালাব। এ প্রক্রিয়ায় দেশটির প্রসিকিউটর কার্যালয় যুক্ত থাকবে।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী অভিযান চালিয়ে আসছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকার এসব অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে যে, ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখলের উদ্দেশ্যে সরকার উৎখাতের পাঁয়তারা করছে মার্কিন প্রশাসন।

এদিকে, শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমাকে “সম্পূর্ণভাবে বন্ধ” হিসেবে গণ্য করা উচিত। তবে তিনি আর কোনও ব্যাখ্যা দেননি।

ভেনেজুয়েলা সরকার তার মন্তব্যকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে “ঔপনিবেশিক হুমকি” বলে প্রতিবাদ জানিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘মাদকবাহী’ নৌকায় মার্কিন হামলার তদন্ত করবে ভেনেজুয়েলা

হালনাগাদ সময় : ১০:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫