মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৯ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আগামী বছরের নভেম্বরে তিস্তা প্রকল্পের কাজ শুরুর আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৫:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী বছরের নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে বিভিন্ন খাল খনন কার্যক্রম এবং ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, মহেন্দ্রনগরের খাল পুনঃখননের কাজ দ্রুত শেষ করে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। খালের দুই তীরে বৃক্ষরোপণ এবং দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে পুরো এলাকাকে আকর্ষণীয় করে তোলা হবে।

তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রকল্পটির বিস্তারিত রূপরেখা প্রণয়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা নিরলসভাবে কাজ করছেন। ইতিমধ্যে চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আগামী বছরের নভেম্বরে তিস্তা প্রকল্পের কাজ শুরুর আশা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৫:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬