মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৪ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস বাংলা’য় কেন? কারণ জানালেন সৌরভ

  • হালনাগাদ সময় : ০৫:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’র দীর্ঘদিনের পরিচিত মুখ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। টানা এক দশক ধরে এ অনুষ্ঠানের মাধ্যমে কোটি দর্শকের মন জয় করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তবে দীর্ঘদিনের সেই চেনা আঙিনা ছেড়ে এবার সম্পূর্ণ নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। স্টার জলসার ‘বিগ বস বাংলা’র সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন?

সম্প্রতি ‘টাফ টক উইথ ঋতব্রত’ পডকাস্টে খোলামেলা আড্ডায় ‘দাদাগিরি’ ছাড়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, একই অনুষ্ঠানের সঙ্গে বহু বছর যুক্ত থাকার পর ভিন্নধর্মী কিছু করার তাগিদ অনুভব করছিলেন। সেই তাগিদ থেকেই ‘বিগ বস বাংলা’র সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

ক্রিকেটের উপমা টেনে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় মহারাজ বলেন, ‘অনেক দিন করেছি। দীর্ঘদিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময় এসেছে।’ অর্থাৎ নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিকে স্টার জলসার সঙ্গে সৌরভের চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি রুপির চুক্তি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। এই চুক্তির আওতায় ‘বিগ বস বাংলা’ এবং একটি কুইজভিত্তিক শো—মোট দুটি অনুষ্ঠান সঞ্চালনা করার কথা রয়েছে তার। তবে চুক্তির আর্থিক অঙ্কের বিষয়ে সৌরভ নিজে কোনো মন্তব্য করেননি।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পাওয়ার পর অভিনেতা দেবের সঙ্গে আলাপের কথাও স্মরণ করেন সৌরভ। দেব তাকে পরামর্শ দিয়েছিলেন অন্য কারও অনুকরণ না করে নিজের সহজাত ঢংয়ে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে। বর্তমানে দেবের সঞ্চালনায় ‘দাদাগিরি’ দেখছেন বলেও জানান সৌরভ এবং অনুষ্ঠানটি তার ভালো লাগছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও নিজের নতুন ভূমিকা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে যেতে চান মহারাজ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস বাংলা’য় কেন? কারণ জানালেন সৌরভ

হালনাগাদ সময় : ০৫:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬