মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৩ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে সামান্থার রসিকতা

  • হালনাগাদ সময় : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মাতৃত্বকালীন ফটোশুটের আড়ম্বরপূর্ণ আয়োজনের বাইরে গিয়ে একদম ঘরোয়া ভঙ্গিতে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোফায় শুয়ে তোলা অনাড়ম্বর এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধরে নিন, এটাই আমার ম্যাটারনিটি শুট।’

সামান্থার এই পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে এটিকে নিছক রসিকতা হিসেবে দেখছেন, আবার অনেকের মতে, এটি তারকাদের জমকালো মাতৃত্বকালীন ফটোশুটের প্রতি এক ধরনের ব্যঙ্গ। দীপিকা পাড়ুকোন বা বিপাশা বসুর মতো অভিনেত্রীদের ফটোশুটের সঙ্গে সামান্থার এই ছবির তুলনা টেনে নেটিজেনরা দ্বিধাবিভক্ত।

তবে সমালোচনার পাশাপাশি সামান্থার এই সহজ-স্বাভাবিক উপস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। তাদের মতে, মাতৃত্বের মতো একটি পবিত্র বিষয়কে কৃত্রিম আড়ম্বরের চেয়ে স্বাভাবিকভাবে তুলে ধরাটাই বেশি প্রশংসনীয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’?

11 November 2026

মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে সামান্থার রসিকতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে সামান্থার রসিকতা

হালনাগাদ সময় : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬