মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৫ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ: কৃষিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার মোট ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে। তিনি জানান, অসাধু ডিলার বা মজুদদারদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে সার বিক্রি রোধে জেলা পর্যায়ে টাস্কফোর্স ও মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য সারের মূল্য নিয়ন্ত্রণ এবং ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে সার বিতরণের কোনো পরিকল্পনা আছে কি না তা জানতে চেয়েছিলেন।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সারের মূল্য স্থিতিশীল রাখতে এবং সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর। নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’?

11 November 2026

মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে সামান্থার রসিকতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ: কৃষিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৯:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬