মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫৮ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রথম ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেল পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • হালনাগাদ সময় : ০৯:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নীতিকে আলোচনার টেবিল থেকে সাধারণ মানুষের জীবনে প্রয়োগের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। গবেষণা, আইনি লড়াই, গণমাধ্যমের বলিষ্ঠ প্রতিবেদন, তথ্য অধিকারের ব্যবহার এবং পাইলট প্রকল্পের মাধ্যমে নীতিগত পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখায় পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইনস্টিটিউট ফর ইনফরমড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত দুই দিনব্যাপী ‘পলিসি সামিট ২০২৬’-এর উদ্বোধনী দিনে এই পুরস্কার প্রদান করা হয়। ইয়ুথ ফর পলিসির (ওয়াইএফপি) সহ-আয়োজনে এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘শিখন: ভিত্তি থেকে ভবিষ্যৎ’।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), প্রথম আলোর সাংবাদিক নাজনীন আখতার ও শাহাদৎ হোসেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বাবল সিপ্যাপ দল, গোলাম ইসহাক খান এবং হাইসাওয়া।

অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, গবেষণালব্ধ তথ্যপ্রমাণকে নীতিমালায় রূপান্তর করতে হলে নাগরিক সমাজ ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশে অনেক ছোট ছোট উদ্যোগ সফল হলেও সেগুলোর সম্মিলিত কণ্ঠস্বরের অভাব রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’?

11 November 2026

মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে সামান্থার রসিকতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রথম ‘আইআইডি পলিসি অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেল পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠান

হালনাগাদ সময় : ০৯:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬