মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৯ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নানা রাম হিঙ্গোরানিকে হারালেন রণবীর সিং

  • হালনাগাদ সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দীপাবলির আনন্দঘন মুহূর্তেই শোকের ছায়া নেমে এলো বলিউড অভিনেতা রণবীর সিংয়ের পরিবারে। ৯৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তাঁর নানা চিকিৎসক রাম হিঙ্গোরানি। লক্ষ্মীপূজার দিনই তিনি পরলোকগমন করেন।

নানার মৃত্যুর খবর নিশ্চিত করে রণবীরের কাজিন সৌম্য হিঙ্গোরানি ঠাকরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নানার দীর্ঘ ও প্রাণবন্ত জীবন উদযাপনের মধ্য দিয়েই তাঁকে স্মরণ করা উচিত। সৌম্য লেখেন, দীপাবলির শুভক্ষণে নানার চলে যাওয়া এক পরম শান্তি।

রণবীর সিংয়ের সঙ্গে তাঁর নানার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। বিভিন্ন সময়ে অভিনেতা নানার সঙ্গে কাটানো স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় ৯৩ বছর বয়সে নানার ভোট দেওয়ার বিষয়টি নিয়ে রণবীর গর্ব করে পোস্ট দিয়েছিলেন। তবে নানার প্রয়াণে এখন পর্যন্ত রণবীর সিং বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নানা রাম হিঙ্গোরানিকে হারালেন রণবীর সিং

হালনাগাদ সময় : ০৩:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬