মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১২ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রামেক হাসপাতালের গ্রিলবিহীন বারান্দা থেকে নিচে পড়ে শিশুর করুণ মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৯:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, আর ছয় বছর বয়সী বোনের জন্মগতভাবেই একটি কিডনি নেই। দুজনই ভর্তি রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। স্বজনদের চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারের জমানো টাকাপয়সাও প্রায় শেষ। তাই বাধ্য হয়ে হাসপাতাল থেকে রোগীদের নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম।

প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও ছাড়পত্রের জন্য চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন সেলিনা। এরই মধ্যে ওয়ার্ডের দরজা খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে চলে যায় তাঁর দুই বছরের শিশু আবু হুরাইরা। কিন্তু সেই বারান্দায় সুরক্ষার জন্য কোনো গ্রিল ছিল না। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ে গিয়ে করুণ মৃত্যু হয় শিশুটির।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। সবেমাত্র হাঁটতে শেখা শিশুটি পড়ে যাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জরুরি চিকিৎসা শুরু করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত শিশু আবু হুরাইরার বাবার নাম হৃদয় আলী। তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়। হৃদয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আর তাঁর ছয় বছর বয়সী মেয়ে উম্মে খাদিজা ভর্তি ২৪ নম্বর ওয়ার্ডে। জন্মগতভাবে তার একটি কিডনি না থাকায় চিকিৎসার প্রয়োজন হয়। বাবা ও মেয়ে দুজনের হাতেই স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, স্বজনদের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছিল। এ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় সেলিনা বেগম চিকিৎসকের কক্ষে গিয়েছিলেন। তখন শিশুটি ওয়ার্ডেই ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বারান্দায় চলে যায়। সেখানে পিলারের কাজ চলায় এলাকাটি অরক্ষিত ছিল এবং কোনো নিরাপত্তার বেষ্টনী বা গ্রিল ছিল না।

দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হলে সেখানে তাকে স্যালাইন দেওয়া হলেও কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। দুপুরের দিকে টেবিলের ওপর পড়ে থাকা শিশুটির নিথর দেহ দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান। শিশুটির নাক দিয়ে রক্ত ঝরছিল। হৃদয়বিদারক এ দৃশ্য দেখে হাসপাতালে আসা অন্য রোগীদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। অন্যদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ শরীর নিয়েই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা হৃদয় আলী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’?

11 November 2026

মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে সামান্থার রসিকতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রামেক হাসপাতালের গ্রিলবিহীন বারান্দা থেকে নিচে পড়ে শিশুর করুণ মৃত্যু

হালনাগাদ সময় : ০৯:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬