মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৯ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ধামরাইয়ে ছয় হাসপাতালে অভিযান: পাঁচটির কার্যক্রম স্থগিত

  • হালনাগাদ সময় : ০৯:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ছয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের দায়ে পাঁচটি ক্লিনিকের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ধামরাই পৌর শহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।

আদালত সূত্রে জানা যায়, আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আলাদীনস জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং কালামপুর হারুণ জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’?

11 November 2026

মাতৃত্বকালীন ফটোশুট নিয়ে সামান্থার রসিকতা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধামরাইয়ে ছয় হাসপাতালে অভিযান: পাঁচটির কার্যক্রম স্থগিত

হালনাগাদ সময় : ০৯:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬