মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভোলার দৌলতখানে ৭০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • হালনাগাদ সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখানে প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুত করা ৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাছঘাট এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে এ জ্বালানি তেল উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন।

জানা গেছে, দোকানের মালিক মিজানুর রহমান মজুত করা জ্বালানি তেলের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ড্রামে রাখা ডিজেল জব্দ করার পাশাপাশি আইন অমান্য করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, জ্বালানি তেলের বর্তমান সংকট মোকাবিলায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে তীব্র ঝুলন্ত পার্লামেন্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

28 October 2026

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভোলার দৌলতখানে ৭০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

হালনাগাদ সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬