মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫২ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মোহাম্মদ আশরাফুলের বিদায় প্রসঙ্গে যা বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

  • হালনাগাদ সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এশিয়ান গেমস থেকে ত্রিদেশীয় সিরিজ—বাংলাদেশের ব্যাটিং নিয়ে অস্বস্তি যেন কিছুতেই কাটছে না! এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে কোচের এই পরিবর্তন নিয়ে খুব একটা চিন্তিত নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং পরিচিত একজন কোচ নতুন দায়িত্বে আসায় ড্রেসিংরুমে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করছেন তিনি।

ঢাকা টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ আশরাফুলের বিদায় প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন শান্ত। সাবেক এই ব্যাটারের সঙ্গে কাজের সময়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে শান্ত বলেন, ‘প্রত্যেক কোচের সাথে কাজ করতে উপভোগ করেছি। আশরাফুল ভাই এক বছরের মতো ছিলেন। যতটুকু কাজ করেছেন ভালো কাজ করেছেন। অভিজ্ঞ ছিলেন, অনেক কিছু শেয়ার করেছেন।’

নতুন ব্যাটিং কোচ সালাউদ্দিনের সঙ্গে দলের খেলোয়াড়দের পূর্বপরিচয় থাকায় পরিবর্তনটি বড় কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস শান্তর। তিনি বলেন, ‘তাই এখানে খুব একটা প্রভাব পড়বে না। তাঁর সাথেও সবাই অতীতে অনেক কাজ করেছি। মানিয়ে নিতে কোনো সমস্যা নেই। সালাউদ্দিন স্যার ভালো কাজ করছেন।’

কোচ পরিবর্তনের আলোচনা ছাপিয়ে সংবাদ সম্মেলনে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি। লাল বলের ক্রিকেট নিয়ে আলোচনা বাড়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন শান্ত। তবে কিছু অর্জন এলেও তাতে আত্মতুষ্টির জায়গা নেই বলে মনে করেন তিনি। বরং আরও ভালো করার সামর্থ্য রয়েছে দলের।

অধিনায়ক বলেন, ‘দেখুন, সবাই টেস্ট নিয়ে কথা বলছে, এটা অবশ্যই ভালো লাগছে। এই কালচার ২-৩ বছর আগেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি। এটা ধরে রাখতে হবে। অনেক ভালো করার সুযোগ আছে। আমরা ভালো করছি কিন্তু আমরা খেলোয়াড়রা খুশি নই। আমাদের পা মাটিতেই আছে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

27 October 2026

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মোহাম্মদ আশরাফুলের বিদায় প্রসঙ্গে যা বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

হালনাগাদ সময় : ০৯:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬