মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৩ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বোগেনভিলিয়া কীভাবে হয়ে উঠল রবীন্দ্রনাথের ‘বাগানবিলাস’

  • হালনাগাদ সময় : ০২:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দক্ষিণ আমেরিকা মহাদেশে জন্ম নেওয়া এক বর্ণিল বিদেশি ফুল-গাছ, যাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন ‘বাগানবিলাস’। এই ফুলের মূল উদ্ভিদসংক্রান্ত নাম বোগেনভিলিয়া। ফরাসি বিশ্বপরিভ্রমণকারী লুই অ্যান্টোইন ডি বোগেনভিলের নামানুসারে এর নামকরণ করা হয়, যিনি ব্রাজিলের বনে প্রথম এটি আবিষ্কার করেছিলেন। এর আদি নিবাস মূলত দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু ও আর্জেন্টিনা।

বিদেশি এই ফুলের চমৎকার একটি দেশি নাম দেওয়ার পেছনে রয়েছে বিশ্বকবির বিশেষ নান্দনিক ভাবনা। আমাদের দেশে যখন প্রথম এই ফুলগাছ নিয়ে আসা হয়, তখন এটি কেবল অভিজাত পরিবারের বাসাবাড়িতেই দেখা যেত এবং ইংরেজি ‘বোগেনভিলিয়া’ নামেই পরিচিত ছিল।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের অপরূপ রূপে মুগ্ধ হলেও এর ইংরেজি নামটি তাঁর পছন্দ হয়নি। তিনি তাঁর কাব্যিক ভাবনায় এটিকে বাংলায় ‘বাগানবিলাস’ নামে অভিহিত করেন। এছাড়া রঙিন কাগজের মতো দেখতে হওয়ায় এটি ‘কাগজ ফুল’ এবং বাড়ির প্রবেশদ্বারে শোভা পাওয়ার কারণে ‘গেটফুল’ নামেও সমধিক পরিচিত।

গবেষণায় দেখা গেছে, বাগানবিলাসের ফুল ও পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্টসহ নানা ঔষধি গুণাগুণ, যা শারীরিক বিভিন্ন জটিলতা প্রতিরোধে কাজ করে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এর নানা প্রজাতি আজ আমাদের প্রকৃতি ও বাসাবাড়ির শোভা বাড়িয়ে চলেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বোগেনভিলিয়া কীভাবে হয়ে উঠল রবীন্দ্রনাথের ‘বাগানবিলাস’

হালনাগাদ সময় : ০২:০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬