মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৯ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, চিনি উৎপাদনের লক্ষ্য ৩৭০০ টন

  • হালনাগাদ সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজশাহী চিনিকলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এ মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চিনিকলে ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মিলন। তিনি চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

রাজশাহী চিনিকল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাঁদের উৎপাদিত আখ দিয়েই চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোয় গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি, আদালতের পর্যবেক্ষণ

15 November 2026

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, চিনি উৎপাদনের লক্ষ্য ৩৭০০ টন

হালনাগাদ সময় : ০৯:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬