মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৯ অপরাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জাপানে রপ্তানি চালানে তামার আড়ালে জাহাজের পাখা, কাস্টমসের অভিযানে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

  • হালনাগাদ সময় : ০২:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানির জন্য রাখা পণ্যের চালান পরীক্ষা করে মিথ্যা ঘোষণায় জাহাজের ১০টি কাটা পাখা (প্রপেলার স্ক্র্যাপ) আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন পণ্য পাচারের চেষ্টা করছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। গত শনিবার (১৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রতিরোধ দল।

এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিলকো অ্যালয়েজ লিমিটেডের (NIALCO ALLOYS LIMITED) একটি রপ্তানি চালান শতভাগ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটি পরীক্ষা করে ঘোষিত পণ্যের পরিবর্তে ১০টি জাহাজের কাটা পাখা পাওয়া যায়।

চালানটিতে বাছাইকৃত তামা (সোর্টেড কপার) রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল এবং এর বিপরীতে রপ্তানি পণ্যের ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার, যা জাপানে পাঠানোর কথা ছিল।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিলকো অ্যালয়েজ লিমিটেড বন্ড সুবিধার আওতায় কাঁচামাল হিসেবে তামার স্ক্র্যাপ ও তামার সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করে। এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত বাছাইকৃত তামা রপ্তানির জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি চালানটি দাখিল করেছিল।

তবে কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা ১০টি জাহাজের কাটা পাখা রপ্তানির চেষ্টা করা হয়েছে। অর্থাৎ, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্যের পরিবর্তে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য রপ্তানির মাধ্যমে রাজস্ব ফাঁকির অপচেষ্টা চালানো হয়।

কাস্টমস কর্তৃপক্ষের ভাষ্য, প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে সরকারের আনুমানিক ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোয় গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি, আদালতের পর্যবেক্ষণ

15 November 2026

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপানে রপ্তানি চালানে তামার আড়ালে জাহাজের পাখা, কাস্টমসের অভিযানে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

হালনাগাদ সময় : ০২:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬