মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০১ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বিতর্কিত দ্বীপের কাছে চীনা ও জাপানি টহল নৌযানের মুখোমুখি অবস্থান

  • হালনাগাদ সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে চীন ও জাপানের কোস্টগার্ড মুখোমুখি অবস্থান নিয়েছিল। এই ঘটনায় দুই দেশ পরস্পরবিরোধী অবস্থানের কথা জানিয়েছে। মঙ্গলবার তিয়াওইয়ু তাও (জাপানি নাম সেনকাকু) দ্বীপের কাছে দুই পক্ষের নৌযান মুখোমুখি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কোস্টগার্ডের মুখপাত্র লিউ তেচুন বিবৃতিতে বলেন, চীনা উপকূলরক্ষীরা জাপানি জাহাজটির বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সতর্কবার্তা জারি করেছে এবং জাহাজটিকে ওই অঞ্চল থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে।

লিউ জানান, তিয়াওইয়ু তাও এবং এর সংলগ্ন দ্বীপপুঞ্জ চীনের স্বীকৃত ভূখণ্ড। জাপানকে এই জলসীমায় যেকোনও ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে জাপানি কোস্টগার্ড জানায়, ভোররাতেই তারা দুই চীনা কোস্টগার্ড জাহাজকে জাপানের জলসীমায় ঢুকতে দেখে বাধা দেয় এবং চলে যাওয়ার নির্দেশ দেয়। চীনা জাহাজগুলো চলে যাওয়া পর্যন্ত জাপানি মাছধরা নৌকার নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ঘটনাটি এমন সময় ঘটলো, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। নভেম্বরে পার্লামেন্টে প্রশ্নের জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইঙ্গিত দেন, বেইজিং তাইওয়ান আক্রমণ করলে টোকিও সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে চীন-জাপান সম্পর্ক তলানিতে পৌঁছায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আসামি হাজিরা ডিজিটাল করা গেলে যুগান্তকারী পরিবর্তন আসবে: আইনমন্ত্রী

29 October 2026

শাহজালালে দুই চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার সোনা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিতর্কিত দ্বীপের কাছে চীনা ও জাপানি টহল নৌযানের মুখোমুখি অবস্থান

হালনাগাদ সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫