মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৮ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ চুক্তি সই

  • হালনাগাদ সময় : ১২:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সোমবার (৬ অক্টোবর ২০২৫) সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মী নিয়োগের বিষয়ে একটি যুগান্তকারী চুক্তি সই হয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে।

এবারের চুক্তিটি একটি বড় অর্জন। কারণ, সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম সাধারণ কর্মী নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হলো। এতদিন, ১৯৭৬ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় এই শ্রমবাজারে অনানুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগ চলত। এর আগে শুধু গৃহকর্মী নিয়োগে ২০১৫ সালে এবং দক্ষতা যাচাই সংক্রান্ত বিষয়ে ২০২২ সালে দুটি বিশেষ চুক্তি সই হয়েছিল।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী স্বাক্ষর করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর আবারও পর্দায় রজনীকান্ত ও নয়নতারা জুটি

28 October 2026

১৮ মাসের মধ্যেই চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ চুক্তি সই

হালনাগাদ সময় : ১২:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫