মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৬ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ

  • হালনাগাদ সময় : ০৮:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া সবুজ বাংলাদেশ গড়ার এই যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি বাসযোগ্য সবুজ নগরী গড়ে তুলতে নগরবাসীসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এই বৃক্ষরোপণ অভিযানে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে তীব্র ঝুলন্ত পার্লামেন্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

28 October 2026

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ

হালনাগাদ সময় : ০৮:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬