মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৩ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফুলবাড়ীতে বিজিবির অভিযান: ১৯০ বোতল সীমান্ত পারের সিরাপ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯০ বোতল দেশীয় তৈরি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব অবৈধ সিরাপের আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীনস্থ মোহনপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ওই সিরাপের চালানি জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে সর্বদা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফুলবাড়ীতে বিজিবির অভিযান: ১৯০ বোতল সীমান্ত পারের সিরাপ উদ্ধার

হালনাগাদ সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬