মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪১ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

  • হালনাগাদ সময় : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ‘আইডেক্স ২০২৭’ এবং অষ্টম নৌ-প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ‘ন্যাভডেক্স ২০২৭’-এ অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই মর্যাদাপূর্ণ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষা খাতের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শনের এই বৈশ্বিক আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি আয়োজনটিকে আরও বর্ণিল ও সফল করে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউএইর উপ-প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

হালনাগাদ সময় : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬