মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪২ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই ঘর, ক্ষতি সাড়ে ৫ লাখ টাকা

  • হালনাগাদ সময় : ১২:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মো. মন্টু সরকারের বসতবাড়ির দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে তাদের ঘরের ভেতরে থাকা নগদ প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকাও ভস্মীভূত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিপাড়াসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের ভেতরের কোনো আসবাবপত্র বা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর ভাষ্যমতে, ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেওয়ার মতো কোনো সুযোগ না থাকায় স্থানীয় লোকজনই দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাইস চেয়ারম্যান রুমানা বার্তা২৪.কমকে জানান, দুটি ঘর পুড়ে যাওয়ায় দরিদ্র পরিবারটি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন। এ ধরনের কঠিন বিপদের দিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব উল্লেখ করে তিনি পরিবারটিকে সরকারি বা বেসরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

26 October 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে আরব আমিরাতের আমন্ত্রণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই ঘর, ক্ষতি সাড়ে ৫ লাখ টাকা

হালনাগাদ সময় : ১২:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬