মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪১ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে বিশেষ ছাড়

  • হালনাগাদ সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

প্রাইম ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল সম্প্রতি একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা হোটেলটিতে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহক এবং ব্যাংকের কর্মীরা হোটেলের রুম ভাড়ার উপর (র‍্যাক রেট) ৪০% ছাড় পাবেন। এছাড়াও, হোটেলের রেস্টুরেন্টে ‘আ লা কার্ট’ খাবারে ১০% ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ের ক্ষেত্রে র‍্যাক রেটের উপর ৫০% ছাড়ের সুবিধা প্রযোজ্য হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হোটেলের সিইও শাহাদাত হোসেন বাহার উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য লাইফস্টাইল-ভিত্তিক মানসম্পন্ন সেবা প্রদানে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অনলাইনে সক্রিয় মাদক কারবারিরা: ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে চলছে হোম ডেলিভারির রমরমা বাণিজ্য

31 October 2026

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দিল জাতিসংঘ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে বিশেষ ছাড়

হালনাগাদ সময় : ০৭:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬