মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪৭ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চিনিকল নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

  • হালনাগাদ সময় : ০৯:২৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নর্থ বেঙ্গল সুগার মিলসহ দেশের সকল বন্ধ ও লোকসানি চিনিকলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তবে একটি কুচক্রী মহল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চক্রান্তে লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা অপশক্তি এখনো ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বার্থবিরোধী এমন যেকোনো ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে। তিনি দেশীয় চিনিশিল্প পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, শ্রমিক ও কৃষকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং নর্থ বেঙ্গল সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়াসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপ করে আনুষ্ঠানিকভাবে মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেখানে চিনি আহরণের গড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা, আসামি অজ্ঞাত

31 October 2026

মাদকাসক্তি রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চিনিকল নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

হালনাগাদ সময় : ০৯:২৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬