মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৬ অপরাহ্ন | ২৯শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

  • হালনাগাদ সময় : ১১:৫২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫)। তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পবা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির একাধিক আঘাত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার সময় নিহতের স্ত্রী বাড়িতে উপস্থিত থাকলেও তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের রক্ত বনাম ব্যঙ্গচিত্রের প্রতিবাদ: ভারত-বাংলাদেশ জেন-জি আন্দোলনের নির্মম ব্যবধান

29 October 2026

'আমার ভাইকে মেরে ফেলা হয়েছে'- ফেসবুকে তাহসিফের বোনের আকুতি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পবায় নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

হালনাগাদ সময় : ১১:৫২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬