মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৯ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

  • হালনাগাদ সময় : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকার জাল নোটসহ হাসি আক্তার (৩২) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মো. কাওসার খান (৩৫) পালিয়ে যান।

বুধবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার ১টি জাল নোট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গোপন খবরের ভিত্তিতে ডিবির এসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক নারী ভাটারাকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় পলাতক কাওসার খান ও অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক নারীকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক

হালনাগাদ সময় : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬