মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১০ পূর্বাহ্ন | ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৩০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

  • হালনাগাদ সময় : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

হেমন্তের মাঝামাঝি সময়ে আকস্মিক শিলাবৃষ্টিতে উত্তরের জেলা পঞ্চগড়ের আমন ধান চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। বৃষ্টিতে নিচু এলাকার ফসলি জমি তলিয়ে গেছে এবং শিলাবৃষ্টিতে অনেক জমির ধান ঝরে পড়েছে। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ১২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বোদা, সদর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টি আঘাত হানে। বিশেষ করে বোদা উপজেলায় ১০ হেক্টর জমির ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন, এখন ফসল হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক খয়রুল আলম জানান, কষ্টের ফসল ক্ষেতে পড়ে থাকতে দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। একই এলাকার কৃষক অবিনাশ চন্দ্র রায় জানান, দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতে তার ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে, যা এখন তোলা অসম্ভব হয়ে পড়েছে।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুর নবী বলেন, আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করছেন। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিএসআর নীতিমালা ২০২৬: দায়িত্বশীল ব্যবসায় রাষ্ট্রীয় বাধ্যবাধকতার সীমাবদ্ধতা

14 November 2026

ডিজিটাল যুগেও ক্যাসেট-সিডিতে ফিরলেন জয় শাহরিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পঞ্চগড়ে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

হালনাগাদ সময় : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬