মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২১ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নবনির্মিত সেতু দিয়ে চীন সফরে কিম জং উন

  • হালনাগাদ সময় : ০৮:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন নতুন নির্মিত সেতু অতিক্রম করে চীনের সীমান্তবর্তী শহর দানদংয়ে পৌঁছেছেন। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এই সফরের বিষয়টি দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

চীন ও উত্তর কোরিয়াকে বিভক্তকারী ইয়ালু নদীর ওপর নির্মিত আধুনিক চার লেনের সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর প্রায় এক সপ্তাহের মাথায় এ সফর অনুষ্ঠিত হলো। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণকাজ ২০১৪ সালে সম্পন্ন হলেও সংযোগ সড়ক ও শুল্ক অবকাঠামোর ঘাটতির কারণে এতদিন তা চালু করা সম্ভব হয়নি। এই সংযোগের ফলে দিনরাত ভারী মালবাহী যান ও কনটেইনার পরিবহনের পথ উন্মুক্ত হলো, যা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্তবর্তী শহরটিতে পৌঁছানোর পর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমা বিশ্বের চাপ মোকাবিলার অংশ হিসেবে বেইজিং ও মস্কোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছেন কিম জং উন। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি এবং চলতি বছরের জুনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পিয়ংইয়ং সফর করেছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হাসিনা ইস্যুতেই আটকে আছে ভারত সফর, প্রধানমন্ত্রীর জাপান যাত্রা হবে মাইলফলক: তথ্য উপদেষ্টা

27 October 2026

ব্যালন ডি’অর ২০২৬: কেইনের হাতে প্রথম ট্রফি, হ্যাটট্রিক জয় অ্যালেক্সিয়ার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নবনির্মিত সেতু দিয়ে চীন সফরে কিম জং উন

হালনাগাদ সময় : ০৮:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬