মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:৫৯ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

দেশের প্রান্তিক ও তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম বিস্তারে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারের পক্ষ থেকে চিকিৎসা অবকাঠামোর উন্নয়ন, নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ ও শহরাঞ্চলে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব বাড়লেও অসচেতনতা ও বিলম্বে চিকিৎসা নেওয়ার কারণে অনেক নারী আকালে মারা যাচ্ছেন। শুধুমাত্র সভা-সেমিনার কিংবা গণমাধ্যমে প্রচার চালিয়ে কার্যকর পরিবর্তন আনা সম্ভব নয় উল্লেখ করে তিনি চিকিৎসকদের সরাসরি মানুষের কাছে যাওয়ার আহ্বান জানান। বছরে অন্তত কয়েকদিন নিজ গ্রামে ফিরে গিয়ে স্থানীয় নারীদের ক্যান্সার সচেতনতায় প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ থেকে ৭৩ শতাংশ ঘটছে অসংক্রামক ব্যাধির কারণে। ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো মারাত্মক ব্যাধি প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করা জরুরি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নরসিংদী থেকে মহানগরে সরাসরি ট্রেনে কক্সবাজার যাত্রা শুরু, উদ্বোধন করলেন রেলপ্রতিমন্ত্রী

26 October 2026

ইঞ্জিন সংকটে রেলের পণ্য পরিবহন ব্যাহত, বহরে যুক্ত হচ্ছে ৮০ নতুন লোকোমোটিভ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬