মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৬ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০ জন

  • হালনাগাদ সময় : ০৯:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন নতুন রোগী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে। বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৯৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯২৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২২৪ জন, বরিশালে ১৮৫ জন, রাজশাহীতে ২১৬ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৬৩ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০ জন

হালনাগাদ সময় : ০৯:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬