মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৯ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশ্বস্ত করেছেন যে, প্রয়োজন সাপেক্ষে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতা সরকারের রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত বিশ্ব নিউমোনিয়া দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি এই সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ. এফ. সিদ্দিকী এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

সভায় স্বাস্থ্যমন্ত্রী শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন যে, এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সরকারি সহযোগিতা নিশ্চিত করা হবে এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তা নেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে হাসপাতালে এক বিছানায় একাধিক শিশুকে রাখার বিষয়টি উদ্বেগজনক। তিনি আরও জানান, গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে।

এছাড়া, স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬