মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

  • হালনাগাদ সময় : ১০:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কনসার্টের আর মাত্র একদিন বাকি। এর মধ্যেই অনিবার্য কারণ দেখিয়ে ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর বাংলাদেশ সফর বাতিলের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা স্পষ্ট করেনি তারা। কনসার্ট বাতিলের খবরে চরম হতাশ হয়েছেন অপেক্ষায় থাকা সংগীতপ্রেমীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কনসার্ট বাতিলের বিষয়টি জানায় আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট। একই সঙ্গে জানানো হয়, কেনা সব টিকিট বাতিল বলে গণ্য হবে। দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শিরোনামে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে এবং ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে দুটি কনসার্ট হওয়ার কথা ছিল। দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের শ্রোতাদের সামনে গান শোনানোর কথা ছিল এই শিল্পীর। তার সঙ্গে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডেরও পারফর্ম করার কথা ছিল।

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল তিনটি ক্যাটাগরিতে। জেনারেল টিকিটের দাম ছিল ৪ হাজার টাকা, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি ১২ হাজার টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ইতোমধ্যে রিফান্ডের আবেদন করেছেন, তাদের অর্থ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের ই-মেইলে পাঠানো রিফান্ড লিংকে গিয়ে ‘গেট মাই রিফান্ড’ অপশনে ক্লিক করতে বলা হয়েছে। এরপর বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ ফেরত নেওয়া যাবে।

আগামী সোমবার পর্যন্ত রিফান্ডের জন্য সাড়া দেওয়ার সুযোগ থাকছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে টিকিট কেনার সময় ব্যবহৃত কার্ড বা মোবাইল ওয়ালেটে স্বয়ংক্রিয়ভাবে অর্থ ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে সাত থেকে ১০ কর্মদিবস সময় লাগতে পারে। কনসার্ট বাতিলের সুনির্দিষ্ট কারণ জানতে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

হালনাগাদ সময় : ১০:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬