মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫০ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

  • হালনাগাদ সময় : ০৫:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, তিন জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন এলাকায়, ৫ জন দক্ষিণ সিটিতে, এছাড়া খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের তিন দিনের মধ্যে মঙ্গলবার ৪ জন, সোমবার ৫ জন এবং রবিবার ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫২ জন, খুলনা বিভাগে ৬৮ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৭০ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৩৪ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৪ হাজার ৯৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০২ জনের।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

28 October 2026

মিরপুর টেস্ট: মুমিনুলের বিদায়ে আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

হালনাগাদ সময় : ০৫:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫