মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০২ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টাইফয়েড টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বয় কমিটি গঠন

  • হালনাগাদ সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

দেশব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং তদারকির লক্ষ্যে মাঠপর্যায়ে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করতে কমিটি গঠন করা হয়েছে।

সিটি কর্পোরেশন পর্যায়ে মেয়র বা প্রশাসককে ১০ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলার সিনিয়র তথ্য অফিসার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, কমিটির কাজের মধ্যে রয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এছাড়াও টিকা গ্রহণের জন্য সচেতনতা সৃষ্টি, প্রচার-প্রচারণা চালানো, লজিস্টিক সহায়তা দেওয়া, টিকাদান কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা, টিকা পরিবহন ও টিকাদান কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি ও সমমানের সব শিক্ষার্থী এবং ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকা গ্রহণে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও জনগণকে উদ্বুদ্ধ করাও তাদের কাজের অংশ।

আগামী ১২ অক্টোবর সারাদেশে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ শুরু হবে। এই সময় টাইফয়েড সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে কমানোর লক্ষ্যে প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত বয়সসীমার শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের জন্য বিদ্যমান ইপিআই স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মক্কায় বাংলাদেশি যুগলের চুম্বনের ভিডিও করা ভারতীয় যুবক ৩ বছর ধরে সৌদি কারাগারে

26 October 2026

টোকিওতে আজ বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক, বাণিজ ও বিনিয়োগে বিশেষ জোর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টাইফয়েড টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বয় কমিটি গঠন

হালনাগাদ সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫