মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে গরুর মালিকানা নিয়ে সংঘর্ষ: ১৭ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, আহত ১০

  • হালনাগাদ সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি গরুর মালিকানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ইসহাকপুর এলাকায় এই তাণ্ডব চালানো হয়। হামলায় অন্তত ১৭টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর খান ও আবরু মিয়ার মধ্যে একটি গরুর মালিকানা নিয়ে বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। ভুক্তভোগীদের দাবি, মাঠ থেকে হারিয়ে যাওয়া একটি গরু উদ্ধার করে নিয়ে আসায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতে পুরুষশূন্য বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ছাড়াও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে তীব্র ঝুলন্ত পার্লামেন্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নেই কারও, কে হচ্ছেন প্রধানমন্ত্রী?

28 October 2026

চট্টগ্রাম বন্দরে পড়ে আছে ৩১৮টি বিপজ্জনক রাসায়নিক কনটেইনার: বড় বিস্ফোরণঝুঁকি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জগন্নাথপুরে গরুর মালিকানা নিয়ে সংঘর্ষ: ১৭ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, আহত ১০

হালনাগাদ সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬